জাতীয়

‘লক্ষাধিক পরিবারকে দেয়া হলো বাড়ি’

নিজস্ব প্রতিবেদক : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন নয় লাখ পরিবারের স্বপ্ন পূরণ হবে। ইতোমধ্যে লক্ষাধিক পরিবারকে জমির মালিকানাসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করে বিশ্বের সামনে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা নজিরবিহীন। দারিদ্র্য বিমোচনে এটি যুগান্তকারী পদক্ষেপ।

শনিবার (২৬ জুন) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধু পল্লী দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১২০ ডলার। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার। দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

তিনি আরও বলেন, জাতির পিতার পুণ্যভূমি গোপালগঞ্জ। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন আত্মপরিচয় দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির জন‍্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার ইচ্ছা ছিলো বাঙালি জাতি মর্যাদার সঙ্গে সারা পৃথিবীতে বিচরণ করবে। জাতির পিতার সেই স্বপ্ন-সাধ পূরণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

‘দারিদ্র্য বিমোচনে বাপার্ড ; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, দেশে যত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষকর্মী গড়ে তোলার পাশাপাশি দারিদ্র্য দূর করার জন্য বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বাপার্ডের মহাপরিচালক শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে অন‍্যদের মধ‍্যে আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, বিআরডিভির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা