ছবি: সংগৃহীত
জাতীয়

বাড়ছে ডেঙ্গু প্রাদুর্ভাব

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মাঝে নীরবেই বাড়ছে ডেঙ্গু প্রাদুর্ভাব। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ কথা স্বীকার করেছে। কিন্তু প্রতিরোধে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। এখনই নজর না দিলে পরিস্থিতি অবনতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২৪ জুন সকাল আটটা থেকে ২৫ জুন সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি ১৫ জন, দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী আছেন ৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৫ জন।

ডেঙ্গু প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারন করার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। যদিও ডেঙ্গু প্রতিরোধে নানারকম পদক্ষেপের কথা বলা হলেও শেষমেশ তার ফলাফল শূন্যতেই সীমাবদ্ধ থাকে।

মশার লার্ভা নিধনে এক বছর আগে ঝিল, লেক ও পুকুরে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার হাঁস এবং তেলাপিয়া মাছ ছেড়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন সেই প্রকল্পের ৯০ ভাগ হাঁস গায়েব।

হাঁস গায়েবের পর সংস্থাটি ব্যাঙ প্রকল্প হাতে নিয়েছিল। ডিএসসিসির আওতাধীন ঝিল, লেক, পুকুর এবং জলাশয়ে কয়েক হাজার ব্যাঙ ছাড়া হয়। এসব ব্যাঙ মশার লার্ভা নিধনে সক্ষম হবে বলে দাবি ডিএসসিসির।

যদিও এমন পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন কীটতত্ত্ববিদ এবং পরিবেশবিদরা। বিশ্বের কোনো দেশে ব্যাঙ দিয়ে মশা নিধনের নজির নেই। ঢাকার লেক, জলাশয় ও পুকুরের পানি অনেক দূষিত। কোনো প্রজাতির ব্যাঙ এই পানিতে বাঁচতে পারবে না। তাই এই উদ্যোগ ভালো ফল দিতে পারবে না বলে মন্তব্য করেন তারা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা