জাতীয়

বাংলাদেশ নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বাংলাদেশ বর্তমানে নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল। শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে সরকার।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিয়াম ফাউন্ডেশন অনুষ্ঠানটি আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের শ্রম পরিদর্শন ব্যবস্থা গর্ব করার মতো অবস্থায় দাঁড়িয়েছে। ২০১২ এবং ২০১৩ সালে পোশাক খাতে দুটি দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে শ্রম পরিদর্শন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার সক্ষম হয়েছে। কারখানাগুলোতে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ত্রুটিপূর্ণ পোশাক কারখানাগুলো চিহ্নিতকরণ এবং ত্রুটি সংস্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে । ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক প্রশংসা অর্জন করেছে।

বুনিয়াদি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব জ্ঞানের মিশেলে দক্ষ কর্মকর্তারা শ্রম পরিদর্শন ব্যবস্থাপনায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশ ও বিদেশে প্রতিনিধিত্ব করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা, শুদ্ধাচার, নিষ্ঠা, দক্ষতার সমন্বয়ে দেশের শ্রম খাতে উত্তরোত্তর উন্নতি সাধনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন বলে প্রতিমন্ত্রী আশা করেন।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুনিরা সুলতানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর লতিফ খান এবং বিয়াম ফাউন্ডেশন এর পরিচালক প্রশিক্ষণ মো. আব্দুল মালেক বক্তৃতা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা