জাতীয়

২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির সাথে জড়িত ও কোর্ট ফি প্রস্তুতকারী সিন্ডিকেটের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

শুক্রবার (২৫ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এমন তথ্য নিশ্চিত করেন । গ্রেফতারকৃতরা হলো মো. আবু ইউসুফ, মো. আতিয়ার রহমান সবুজ, মো. নাসির উদ্দিন ও মো. নুরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ধারাবাহিক অভিযানে ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময়ে তাদের কাছ থেকে ১৩ লক্ষ ৪০ হাজারটি জাল রেভিনিউ স্ট্যাম্প, ১লক্ষ ৯৪ হাজার ৮ শত টাকা মূল্যের ১৯ হাজার ৪ শত ৮০টি জাল কোর্ট ফি, জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি ৬০ লক্ষ টাকা, ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ০৮ টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১১ টি সিল, ০২ টি স্ট্যাম্প পরীক্ষার ইলেকট্রিক মেশিন, বাংলাদেশ ডাক বিভাগের রশিদের কপি ৩০০ পাতা, একটি বড় প্রেস মেশিন, দুইটি কাটিং মেশিন, একটি ডাই কাটিং মেশিন, একটি POLAR পেপার কাটিং মেশিন, তিনটি Multi-Function Magnifying Money Detector,শতাধিক কোটি টাকা জাল স্ট্যাম্প তৈরীর কাগজ, বিভিন্ন ব্যাংকের সর্বমোট ১ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকার ১৮ টি চেকের পাতা, ধৃত আসামী মোঃ আবু ইউসুফ এর নিজ নামীয় Jumuna Bank Limited,Dutch Bangla Bank Limited,BRAC BANK এর মোট ৩টি চেক বহি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জালিয়াতি এ চক্রটি ২০১৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত কম্পিউটার এবং কালার প্রিন্টার ব্যবহার করে ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা ২০১৯ সালে মাতুয়াইলের একটি গোপন ছাপাখানা বাসিয়ে বড় পরিসরে উক্ত জালিয়াতি ব্যবসাটি শুরু করে।

এ চক্রটি বিভিন্ন গার্মেন্টস, ফ্যাক্টরি,সরকারি-বেসরকারি দপ্তর,বীমা ও আর্থিক প্রতিষ্ঠান,বিভিন্ন পোষ্ট অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাসপাতালে এ জাল রেভিনিউ ষ্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করে। এ ধরনের জাল স্ট্যাম্পের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে মর্মে পুলিশের এ গোয়েন্দা এ কর্মকর্তা জানান। এ চক্রের মূলহোতা আবু ইউসুফ ও আতিয়ার, নাসির এবং সোহেলদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা