জাতীয়

ওয়াসার বিল পরিশোধ করা যাবে ৩০ জুন পর্যন্ত  

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত গ্রাহকদের বকেয়া পানি ও পয়ঃনিষ্কাশন বিল সারচার্জ ছাড়া পরিশোধ করার সুযোগ দিয়েছে ঢাকা ওয়াসা।

ঢাকা ওয়াসা সংস্থার পক্ষ থেকে এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা উল্লেখ করেছে, কোভিড-১৯ মহামারির কথা বিবেচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা ওয়াসার গ্রাহকরা বকেয়া পানি ও পয়ঃনিষ্কাশন বিলগুলো সারচার্জ ছাড়া পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের এই বিশেষ সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ওয়াসার পয়ঃনিষ্কাশন লাইনের বর্জ্য উত্তোলন ও অপসারণ কাজ সরেজমিন পরিদর্শনের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার এসএমডাব্লিওসি সার্কেলের তত্ত্বাবধান প্রকৌশলীকে। এছাড়া সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব এবং প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের (পিঅ্যান্ডডি) পয়ঃনিষ্কাশন বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর কমিটির কার্য পরিধিতে উল্লেখ করেছেন, গঠিত কমিটিকে তাদের নির্ধারিত পয়ঃলাইনের বর্জ্য উত্তোলন ও অপসারণ কাজে যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা প্রত্যায়ন পত্র দিতে হবে। প্রত্যায়ন পত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজগুলো চূড়ান্ত করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা