জাতীয়

'ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব' বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: 'ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব'- এমন ডায়ালগ সংবলিত চা পাতা ব্র্যান্ডের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য অধিদফতর।

বৃহস্পতিবার (২৪ জুন) অধিদফতর থেকে টেলিভিশন চ্যানেলের শীর্ষ ব্যক্তি ও জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনের সম্পাদকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

প্রধান তথ্য অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গত ৩১ মার্চ একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়- টেলিভিশন বিজ্ঞাপনে ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব।’

‘এতে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এমতাবস্থায় এই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার জন্য সব জাতীয় দৈনিককে (অনলাইন) অনুরোধ করা হলো।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টিভি বিজ্ঞাপন চিত্রটি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বলা হয়, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চল বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় বদলি শাস্তিমূলক বদলি হিসেবে প্রতিষ্ঠা পাবে। সে কারনে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া দরকার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা