জাতীয়

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন: সেনা সদস্যদের প্রধানমন্ত্রী

বাসস: পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস) সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এই টাইগার এমএলআরএমএস অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় কম সময়ে একই সঙ্গে দূরবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সক্ষমতা আরো বৃদ্ধি করতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি এই আধুনিক পদ্ধতি (এমএলআরএমএস) বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা সদস্যদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভার সেনানিবাস প্রান্তে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় টাইগার এমএলআরএস সম্পর্কে একটি অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাইগার এমএলআরএসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

প্রধানমন্ত্রী সেনা সদস্যদের বলেন, দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের পদক্ষেপের লক্ষ্যে এই দিনটি স্মরণীয় হয়ে ওঠে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো প্রয়োজনের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চলেছে, বিশেষ করে এখন তারা চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছে।

শেখ হাসিনা করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেদের দূরে রাখতে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বানের পুনরাবৃত্তি করেন।

তিনি বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিশ্বের অর্থনীতিকে থামিয়ে দিয়েছে। কিন্তু সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এখন অর্থনৈতিকভাবে আরও উন্নত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বিশ্বের অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত হবে এবং প্রতিটি পরিবার ভালো অবস্থায় বাস করবে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ১৯৯৮ সালে তার সরকার সেনাবাহিনীর নতুন ব্রিগেড, ইউনিট ও ব্যাটালিয়ান অন্তর্ভুক্ত করার পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ১৯৯৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) প্রতিষ্ঠা করে।

তিনি আরও বলেন, সরকার সেনাবাহিনীতে আর্মাড পারসোনেল ক্যারিয়ারস (এপিসি), এভিসি, যুদ্ধ ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জামও অন্তর্ভুক্ত করেছে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তারা ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ‘প্রতিরক্ষা নীতি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ২০১৬ সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার (বিপিসি) প্রতিষ্ঠা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা