জাতীয়

কাল থেকে সিনোফার্ম-ফাইজারের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার (২১ জুন) থেকে চীনের সিনোফার্ম ও কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকাদান শুরু হবে। আগে থেকে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ঢাকার তিনটি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে।

রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

তিনি বলেন, এরই মধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটি সংরক্ষণ করেছি। টিকা দেয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল (২১ জুন) থেকে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শামসুল হক বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রথম দিনে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম প্রথম চালু হবে। সেগুলোর প্রতিটি কেন্দ্রে ১২০ জন করে মানুষকে এই টিকা দেয়া হবে। এক্ষেত্রে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু তারা এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এটা হলো ফাইজারের টিকায় আমাদের ফাস্ট রান। এরপরে তাদেরকে আমরা পর্যবেক্ষণ করব ৭ থেকে ১০ দিন। এরপরে ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি চালু হবে। তখন আমাদের জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রমকে আরও বর্ধিত করতে পারব। আমরা আশা করি টিকার কার্যক্রমের জন্য আরও কয়েকটি হাসপাতাল চালু হবে।

অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের এই লাইন ডিরেক্টর বলেন, যারা এখনও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি বা অপেক্ষমান আছেন, তাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি শিগগিরই আপনারা এই টিকা পেয়ে যাবেন। তবে এখনও অনেক কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে, তারা সেসব কেন্দ্রে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে টিকা নিয়ে নিতে পারবেন।

জানা গেছে, এরই মধ্যে সিনোফার্মের টিকা দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে। তাপমাত্রা জটিলতার কারণে শুধু রাজধানীতেই ফাইজারের টিকা দেয়া হবে। বাংলাদেশকে মোট ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য দিয়েছে। এ ছাড়া ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে। শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা