ফাইল ফটো
জাতীয়

কোরবানির পশুর হাটে প্রবেশ-বাহির ভিন্ন পথে

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতিতে কোরবানির পশুর হাটে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে এবার কোরবানির পশুর হাটে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা পথ থাকবে। পশুর হাটে আগতদের এই বিধি মানা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুন) সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মেয়র তাপস।

শেখ ফজলে নূর তাপস বলেন, যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি, তাই হাটগুলোতে যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন করা হয়, সে জন্য আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করব।

মেয়র তাপস নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভবন ও আজিমপুর এলাকায় যান।‌ এ সময় পুরোনো পলাশী এলাকায় একটি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক এসটিএস নির্মাণের উদ্যোগ নিয়েছে। কাজও চলছে। এর মাধ্যমে প্রতিটা ওয়ার্ডের বর্জ্য এখানেই সংগৃহীত করা হবে। পরে বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে যাবে। রাজধানীকে সম্পূর্ণরূপে উন্মুক্ত স্থানের বর্জ্য থেকে মুক্ত রাখতে পারব।

মেয়র তাপস দায়িত্বভার গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯টি এসটিএস চালু করেছেন। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে করপোরেশনের মোট ২১টি এসটিএস ছিল। প্রতিটি ওয়ার্ডের একটি করে এসটিএস নির্মাণের ঘোষণা দিয়েছেন শেখ ফজলে নূর তাপস।

এই পরিদর্শনের মেয়রের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা