জাতীয়

জনপ্রশাসনের উন্নয়ন-পরিকল্পনার তথ্য সরবরাহে ‘মিডিয়া সেল’

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১১ নম্বর কক্ষে ‘মিডিয়া সেল’ গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুন) মিডিয়া সেল গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুষ্ঠুভাবে সরবরাহের জন্য মন্ত্রণালয়ের সেল স্থাপন করা হয়েছে।

যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপসচিব (বিধি -৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসচিব (উনি-২ শাখা) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে এ সেল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের প্রকাশযোগ্য তথ্যাদি শাখা/কোষ/ইউনিট/অধিশাখা/অনুবিভাগ থেকে সংগ্রহ করে বিধি-বিধানের আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা/কোষ/ইউনিট/অধিশাখা/অনুবিভাগ মিডিয়া সেলের চাওয়া তথ্যাদি দ্রুততার সঙ্গে সরবরাহ করবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা