জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি বেশি গাছ লাগান

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে বলে মন্তব্য করেণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন,পরিবেশ ঠান্ডা রাখতে এবং জীবনধারণের অতিপ্রয়োজনীয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পেতে গাছ লাগানোর বিকল্প নেই।

রোববার (১৩ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষার্থে সরকারিভাবে গত বছর আট কোটি গাছের চারা লাগানো হয়েছে, এবারও আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সবাই মিলে গাছ লাগিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম হব।

তিনি বলেন, মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকালে এর গুনগতমান বজায় রাখতে তিনি উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের পরেও দেশ বিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব দেশদ্রোহী ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা