জাতীয়

করোনায় স্থগিত খুলনা বিভাগের শতাধিক ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১২৬ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট এলাকার ১২৩ ইউনিয়নে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভোট বন্ধ করতে অনুরোধ জানিয়েছিলেন খুলনা বিভাগীয় কমিশনার। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় ভোট না করার জন্য চিঠি দিলে কমিশন এ বৈঠকে বসে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি ইসির সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় কমিশন সভা শুরু হয়। একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।

সীমান্তবর্তী উপজেলাগুলো করোনা সংক্রমণ বাড়ায় সরকার ইতোমধ্যে স্থানীয়ভাবে লকডাউন দিয়েছে। সেসব জেলার শতাধিক ইউপিতে ভোটের তফসিল দিয়েছে ইসি।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসন ও চারটি ইউপিতে ১৪ জুলাই ভোট হওয়ার কথা। লক্ষ্মীপুর-২ শূন্য আসন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ২৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ২১ জুন।

পরে বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, খুলনা বিভাগের ১২৬ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া আরও ৩৭ ইউপির ভোট স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্থগিত করা হয়েছে ৯টি পৌরসভার ভোটও। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনগুলো ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। ভোটের ১০ দিন আগে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় নির্বাচন স্থগিত করেছিল ইসি। করোনা সংক্রমণের হার দশ শতাংশের মধ্যেই গত ২ জুন পুনরায় নির্বাচনের তারিখ দেয় ইসি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা