জাতীয়

আগামী বছর পদ্মা সেতুতে চলবে গাড়ি

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সব শেষ খুঁটি জাজিরার ৪২ নম্বর থেকে মাওয়ার কাছের ১৩ নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে, সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে দুই হাজার ৮৪৭টি। আর এক হাজার ৩১২টি স্ট্রিনজারের মধ্যে বসানো বাকি মাত্র ১৬টি।

বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনেই মধ্যেই।

সেতু বিভাগ আশা করছে, সব কাজ ঠিকমতো এগোলে আগামী বছরের জুনে সেতুটি যানবাহন চলাচলের জন্য চালু করা যাবে। একই দিন ট্রেন চালুরও লক্ষ্য আছে।

এতে সেতুটি যানচলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে ২৮৪৭। আর ১৩১২টি স্ট্রেনজারের বসানো বাকি মাত্র ১৬টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহাকর্মযজ্ঞ এখন। স্বপ্ন বাস্তবায়নের তাই, নির্মাণকর্মীরাও খুশি।

ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার ওপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার ১ নম্বর পিয়ার দিয়ে উঠবে বলে জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী।

৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেনের পদ্মা সেতুর দুই প্রান্তের ৩ দশমিক এক চার কিলোমিটারের সংযোগ সেতু দুই লেন করে সড়কে যুক্ত হবে। তিন ভাগে ছয় লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা