জাতীয়

কমলাপুরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন- মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী।

তিনি জানান, কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নাম্বার রুম

থেকে মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৯মে) ভোর পৌনে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ আলী বলেন, মৃত ব্যক্তি গত ৭মে রুমটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানান

তিনি আরও বলেন, তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্ট্রোক করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, মৃত তরুণ কান্তি চট্টগ্রাম কোতয়ালীর আমেষ চন্দ্র সেনের ছেলে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা