জাতীয়

৯ জুন থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন 

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ জুন থেকে বাংলাদেশ রেলওয়ে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে।

রোববার (৬ জুন) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার বলেন, আমরা ধীরে ধীরে রেলপথে ট্রেন পরিচালনা বাড়িয়ে দিচ্ছি। এখন চলাচল করছে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন-তার সঙ্গে আগামী ৯ জুন থেকে যুক্ত হচ্ছে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন। মেইল ও কমিউটার ট্রেন চলছে ৯ জোড়া, আরও ১০ জোড়া পরিচালনা করা হবে ৯ জুন থেকে।

৯ জুন থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে

ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস,

ঢাকা-তারাকান্দি রুটের অগ্নিবীণা এক্সপ্রেস,

ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস,

চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস,

রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস,

খুলনা-চিলাহাটি রুটের সীমান্ত এক্সপ্রেস,

ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস,

পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস ও

ঢাকা-পঞ্চগড় রুটের পঞ্চগড় এক্সপ্রেস।

৯ জুন থেকে যেসব মেইল ও কমিউটার ট্রেন চলবে

ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল,

ঢাকা-সিলেট রুটের সুরমা মেইল,

ঢাকা- আখাউড়া রুটের তিতাস কমিউটার,

ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের দেওয়ানগঞ্জ কমিউটার,

চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রুটের ময়মনসিংহ এক্সপ্রেস,

ঢাকা-মোহনগঞ্জ রুটের মহুয়া কমিউটার,

রাজবাড়ি-ভাঙ্গা রুটের রাজবাড়ি এক্সপ্রেস,

লালমনিরহাট-বিরল রুটের বিরল কমিউটার,

লালমনিরহাট-সান্তাহার রুটের বগুড়া কমিউটার ও

বোনারপাড়া-সান্তাহার রুটের কলেজ ট্রেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।
গত ২৩ মে জারি করা সরকারের নির্দেশনা অনুযায়ী ২৪ মে থেকে আসন সংখ্যার অর্ধেক (৫০ শতাংশ) যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ মে থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৮ জোড়া আন্তঃনগর এবং
৯ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি ও ট্রেন পরিচালনা করা হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সরকারি বিধিনিষেধ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধ চলাকালে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা