জাতীয়

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু নির্মাণ কাজ ৮৬ শতাংশ শেষ। আগামী বছরের জুনেই সেতু উদ্বোধন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৬ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সেতুর নিচতলায় রেললাইনে বাকি থাকা ৯শ’ মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো চলছে এখন। ২ হাজার ৯শ’ ৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৬ শ’ ২০ এবং ২ হাজার ৯ শ’ ১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ২ হাজার ৪ শ’ ১০টি স্থাপন হয়ে গেছে।

লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি সাড়ে ৭ মেট্রিক টন নতুন স্ট্রেনজার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারি ভারি যন্ত্র। সেতুর পূর্ণাঙ্গতার কর্মযজ্ঞে সর্বাত্মক লকডাউনেও অংশ নিচ্ছেন হাজারও শ্রমিক। ১২ গ্রুপে নতুন ৪৮টি স্ট্রেনজার বসছে। বাকিগুলোও এই মাসের মধ্যে বসানোর টার্গেট রয়েছে।

প্রতিটি স্প্যানে বসছে ৩২টি করে স্ট্রেনজার। এরপরই বসনো হচ্ছে স্ল্যাব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা