জাতীয়

 তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: আরও কয়েকদিন নদ-নদীগুলোয় পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, দেশের বন্যাপ্রবণ প্রধান নদ-নদীর পানি বেড়েই চলেছে। তিস্তার পানি আবারও বিপৎসীমা ছুঁইছুঁই করছে। তবে বন্যার কোনো আভাস এখন পর্যন্ত নেই।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা শুক্রবার (৪ জুন) স্থিতিশীল হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পদ্ম, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, মেঘনা, যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করলে দেশে বড় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে টানা মধ্য ও দীর্ঘমেয়াদি বন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায়। আর এসব নদ-নদীর পানি দ্রুত বাড়ে সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলগুলোতে বর্ষণ বেশি হলে।

পাউবো জানিয়েছে, গত কয়েক দিন ধরে আসামে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, দেশের অভ্যন্তরেও বর্ষণ বাড়ছে। টানা ভারী বর্ষণ হলে বন্যার শঙ্কা থেকে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা