ফাইল ছবি
জাতীয়

৫০তম বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবদক : জাতীয় সংসদে আজ ঘোষণা হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টার দিকে নিজ বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা।

৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।

করোনা মহামারি ভোগাবে আগামী অর্থবছরের পুরোটা সময়। বাজেট তৈরিতে এমন বিবেচনাই সামনে রেখেছে অর্থমন্ত্রণালয়। তাই প্রবৃদ্ধির চেয়ে মানুষের জীবন বেশি গুরুত্ব পেয়েছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। প্রতিপাদ্যও তাই, জীবন ও জীবিকার প্রাধান্য-আগামীর বাংলাদেশ।

বাংলাদেশের ৫০ বছরে, বাজেটের আকার বেড়েছে ৭৬৮ গুণ। দেশের সুর্বণজয়ন্তীতে এসে বাজেটের আকার বাড়ানোর কৃতিত্ব নিলেও বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে পারেনি সরকার বরং উল্টো কমেছে। প্রতিবছরই গড়ে ফেরৎ যাচ্ছে ২০ শতাংশ অর্থ। ১১ জন অর্থমন্ত্রী আর ২ উপদেষ্টার দেয়া ৫০টি বাজেটের মধ্যে সবচেয়ে বেশিবার সুযোগ পেয়েছিলেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দু'জনেই ১২টি করে বাজেট উপস্থাপন করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা