জাতীয়

আজ থেকে দালাল চক্রের অবসান ঘটলো : তাপস

নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এখন থেকে আর দালালি করার সুযোগ পাওয়া যাবে না। আজ থেকে দালাল চক্রের অবসান ঘটলো।

বুধবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের ব্যাংক ফ্লোরে করপোরেশনের তেলেগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ‘পরিচ্ছন্নকর্মী নিবাস’ এর বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, তেলেগু সম্প্রদায়়ের মধ্যে পরিচ্ছন্নতাকর্মী নিবাসের চাবি হস্তান্তরের মাধ্যদেয়ে দক্ষিণ সিটি করপোরেশনের দালালির অবসান ঘটলো। যারা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, যারা এ বাসার হকদার তারাই এ বাসাগুলো পাবে। কোনো হকদার যেন বঞ্চিত না হয়, আমরা সেটা নিশ্চিত করবো।

সিটি করপোরেশনের জায়গা দখল প্রসঙ্গ উল্লেখ করে মেয়র তাপস আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনেক জায়গা উত্তর সিটি করপোরেশনের কর্মচারীরা দখল করে রেখেছেন। আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম গ্রহণ করবো। যারা উত্তর সিটি করপোরেশনে চাকরি করেন তাদের উত্তর সিটি করপোরেশনের জায়গায় চলে যেতে হবে। যারা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন কেবল তারাই দক্ষিণ সিটি করপোরেশনের এসব সুযোগ-সুবিধা পাবেন।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে নতুন করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি এখন থেকে উন্মুক্ত স্থানে আর বর্জ্য পাওয়া যাবে না। পর্যায়ক্রমে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সম্পূর্ণরূপে বর্জ্য মুক্ত করবো। আমি ঢাকাবাসীকে অনুরোধ করবো আপনারা কেউ উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলবেন না।

জলাবদ্ধতা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেন, মঙ্গলবারের (১ জুন) বৃষ্টিতে যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে গতবারের চেয়ে কম জলাবদ্ধতা হয়েছে। তারপরেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আগামীতে যেন এসব স্থান থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা যায়। আমরা আশাবাদী অচিরেই জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।

‘আমাদের লক্ষ্য সাধারণ মাত্রার বৃষ্টিপাত হলে, ঢাকা শহরে যেন পানি না জমে। অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হলে যেন তিন ঘণ্টায় পানি নেমে যায়, ভারী বৃষ্টিপাত হলে, পানি যেন দুই ঘণ্টায় নেমে যায় এবং মাঝারি ভারী বৃষ্টি হলে, যেন এক ঘণ্টার মধ্যেই পানি নিষ্কাশন হয়ে যায়, সেই ভাবে আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কাজি মনিরুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ।

সভা শেষে মেয়র তাপস তেলেগু সম্প্রদায়ের ৯৫ জন পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্ন কর্মী নিবাসের বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা