জাতীয়

আশুলিয়ায় একই পরিবারের ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেরন। গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২ জুন) সকালে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন— রেনু বেগম (২৮), স্বামী আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে আরফিয়া (৯), আদুরী খাতুন (৩০) ও তার স্বামী আ. হাকিম (৩৫) এবং আফরোজা বেগম (৪০)।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের এক তলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমবলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা আগুন ও রোগী কাউকেই পাইনি। তারা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আমরা তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা