জাতীয়

চালুর প্রথম দিনেই সৌদিতে ৩ ফ্লাইট 

নিজস্ব প্রতিনিধি: টানা ৯ দিন স্থগিত থাকার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সৌদি আরবে চালু হলো।

শনিবার (২৯মে) সৌদি আরবের উদ্দেশ্যে তিনটি ফ্লাইট ছেড়ে যাচ্ছে।

বিমান সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইটটি ছেড়ে যায়। সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দার উদ্দেশে দ্বিতীয় ফ্লাইট ছেড়ে গেছে এবং আজ রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইট ছেড়ে যাবে।

এর আগে ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত ২৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেছিলেন, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সেই ঘোষণার প্রেক্ষিতেই আজ সৌদির উদ্দেশে তিনটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

গত ২০ মে থেকে বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। সৌদি সরকারের নতুন বিধি-নিষেধের মধ্যে রয়েছে- যারা করোনা ভাইরাসের টিকা নেননি, সৌদি আরবে প্রবেশ করলে তাদের নিজ খরচে সাত দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

যারা ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন। এক্ষেত্রে যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদের টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেই কেবল যাত্রীরা ঢাকা থেকে সৌদি ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর আরও দুবার করোনা পরীক্ষা করতে হবে। সৌদির এসব কড়াকড়ি নিয়মে অসহায় অবস্থায় পড়েন বাংলাদেশি শ্রমিকরা। প্রস্তুতি নিতে না পারায় গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ।

এদিকে সৌদি আরবগামী প্রবাসী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের হোটেল বুকিং খরচ বাবদ ২০ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এছাড়া বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এড়াতে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়ার আগেই শ্রমিকদের করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রবাসী আয়ের একটি বড় ক্ষেত্র সৌদি আরব। কমপক্ষে ২৬ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় ৪০ হাজার শ্রমিক সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা