জাতীয়

চলছে সাবমেরিন ক্যাবলে মেরামত, ‘গতিতে প্রভাব’

সাননিউজ ডেস্ক: মেরামত কাজ চলছে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪)। শুক্রবার (২৮ মে) দুপুর ২টার কিছু পরে কাজ শুরু হয়।

সি-মি-উই-৪ থেকে দেশে ব্যান্ডউইথ সরবরাহ (৫০০ জিবিপিএস-এর কিছু বেশি) বন্ধ রয়েছে। এর ফলে দেশের ইন্টারনেটের গতিতে প্রভাব পড়েছে। তবে তা ‌‘সামান্য’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সি-মি-উই-৪ -এর বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হচ্ছে। সি-মি-উই-৫ ও আইটিসির (টেরেস্ট্রিয়াল ক্যাবল) ব্যান্ডউইথ দিয়ে দেশে ইন্টারনেট স্বাভাবিক রাখা হয়েছে। ফলে গতিতে প্রভাব সামান্যই। ল্যাটেন্সি সর্বোচ্চ ২০ শতাংশ।

বিষয়টি উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক কেউ খুলনা যাবেন। মাওয়া ফেরিঘাট বন্ধ, তাই তিনি পাটুয়ারিয়া ফেরিঘাট অথবা বঙ্গবন্ধু সেতু হয়ে ঘুরে গেলেন। যাওয়া কিন্তু হলো, কোনও বাধা ছাড়াই। এটাই স্বাভাবিক সময়ের তুলনায় সাবমেরিন ক্যাবলের মেরামতকালীন অবস্থা বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দুপুরের পরে এমনিতেই ইন্টারনেটের ব্যবহার কম হয়। এছাড়া আজ ছুটির দিন। চাহিদা আরও কম থাকায়, সমস্যা খুব বেশি হচ্ছে না। আমরা কোনও অভিযোগ এখনও পাইনি। মোবাইল ইন্টারনেটেরও একই অবস্থা বলে জানান তিনি।

এর আগে, বিএসসিসিএল’র (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান বলেছিলেন, এটা আমাদের অংশের মেরামত কাজ। শেষ হতে বেশি সময় লাগবে না। আশা করছি ৪-৫ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও আমরা ৮ ঘণ্টা সময় হাতে নিয়ে রেখেছি। সেই হিসেবে রাত ১০টা থেকে সাড়ে ১০টার আগেই মেরামত কাজ শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে পিক টাইমে ২৫০০ থেকে ২৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে সি-মি-উই-৪ থেকে ব্যান্ডউইথ আসে ৫০০ জিবিপিএস-এর কিছু বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা