জাতীয়

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জিহাদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিট থেকে ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ সাননিউজকে জানান, জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচার দিকে যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় ছিটকে রাস্তায় পড়ে জিহাদের বুকে, মুখমন্ডল এবং চোয়াল থেতলে যায়। তার একটি দাঁতও ভেঙ্গে যায়।

রক্তাক্ত অবস্থায় জিহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। বর্তমানে তিনি ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তার ডান চোখ, নাক মুখমণ্ডল ও দুইহাত ছাড়াও শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনার পর পরই পুলিশ বেপরোয়া কাভার্ড ভ্যান আটক ও চালক হেলপারকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা