জাতীয়

সাংবাদিক রোজিনা মুক্তি না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যের ব্রিফিং বর্জন

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। একই সঙ্গে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে বুধবার (১৯ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফের জরুরি সভা শেষে সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করা হবে।

এছাড়াও সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হবে।

এ সময় সংগঠনের সহ-সভাপতি সাজু রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমান তপন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক মাসউদুল হক, দফতর সম্পাদক মাসুদ রানাসহ সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন বর্জন করে বিএসআরএফ। বেলা ১১টা ২০ মিনিটে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ( বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগমের নেতৃত্বে মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে আসেন। এসময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে আমরা এ সংবাদ সম্মেলন বয়কট করলাম।

এরপর কাজী জেবুন্নেছা বেগম ও মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। তবে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে সাংবাদিকরা তাদের অনুরোধে সাড়া না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

সানি নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা