জাতীয়

মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের অসহায়, দুঃস্থ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে আছে সরকার। করোনাকালীন এই মহামারিতে পবিত্র ঈদুল ফিতর যেন প্রান্তিক জনগোষ্ঠী ভালোভাবে আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে এজন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার।

বুধবার (১২ মে) অনলাইনে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ খুলনার ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ১৭ হাজার পরিবারকে ‘মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা’ হিসেবে বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা