জাতীয়

শেষ মুহূর্তে পণ্যবাহী ট্রাকেই বাড়ির পথে মানুষ

নিজস্ব প্রতিবিদেক: গতবছর করোনার কারণে ঈদে বাড়ি যেতে পারিনি । ঈদ ছাড়া ছুটিও মেলে না, দেখা হয় না পরিবারের মানুষগুলোর মুখ। তাই ঈদের এই ছুটি কাজে লাগাতে হবে। বাড়ি যেতেই হবে। জমে থাকা অনেক কাজেরই হ্যাস্তন্যাস্ত করতে হবে। তাই বাহন যাই হোক না কেন, ঈদে বাড়ি ফিরতেই হবে।

কেনোই বা এতাে কষ্ট আর দ্বিগুণ খরচের বোঝা, সাথে জীবনের ঝুঁকি নিয়ে এই বাড়ি ফেরা এমন প্রশ্নের জবাবেই ট্রাকের ওপর থেকে কথাগুলো বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক।

শুরু হয়েছে ঈদের ছুটি। কিন্তু বন্ধ দূরপাল্লার গাড়ি, তাই পরিবারের সঙ্গে এবার ঈদ করতে ট্রাকে করে বাড়ি ফিরছেন এই শ্রমিকের মতো অনেকই। তারা সবাই এমনই নানা টানে বাড়ি ফিরতে মরিয়া।

জানা গেছে, পোশাক কারখানাগুলো মঙ্গলবার থেকে বন্ধ দিতে শুরু করেছে। তাই শ্রমিকরা যে কোনো উপায়ে বাড়ি যাচ্ছেন। সোমবার (১০ মে) রাত থেকে সড়ক-মহাসড়কে গাড়ির অনেক চাপ ।

আশুলিয়ার বাইপাইল এলাকা ঘুরে দেখা গেছে, ঈদে ঘরমুখো মানুষ যে কোনো পরিবহন দিয়ে ছুটছেন। পরিবহন না পেলে হেঁটে যাচ্ছেন। এছাড়া সড়কে শত শত মানুষবাহী ট্রাক দেখা যাচ্ছে। আর গাড়ির চাপে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

অপর দিকে মঙ্গলবার (১১ মে) রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব কালিহাতী থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। এমতবস্থায়, দুর্ভোগে ঈদে ঘরমুখো মানুষ। এই যানজটে মহাসড়কে প্রচুর মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ব্যক্তিগত ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা