জাতীয়

৩০ মিনিটেই ভুয়া সার্টিফিকেট

নিজস্ব প্রতিবেদক: স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে কখনো পা না দিয়েও ৩০ মিনিটেই পেয়ে যাচ্ছে ভুয়া অ্যাকাডেমিক সার্টিফিকেট। এরজন্য কষ্ট করে দিনরাত পড়াশোনা বা নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। লাগবে শুধু টাকা আর যোগাযোগ। এরপর নির্দিষ্ট চ্যানেল ধরে জায়গামতো গেলে শোনা যাবে, কোন সার্টিফিকেট লাগবে, টাকা দিন, পেয়ে যাবেন।

জাল সনদের এই গোপন রমরমা বাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের রাজধানীর নীলক্ষেতে। টাকা দিলে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি করছে অপরা চক্রের সদস্যরা। হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। চলতি সপ্তাহে এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধ চক্রটির দুই সদস্যকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল। তাদের কাছ থেকে জাল সার্টিফিকেটও উদ্ধার করা হয়েছে৷

সোমবার (১০ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. মহাসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ একটি আভিযানিক দল রাজধানী ঢাকার নিউমার্কেট থানার নীলক্ষেত বাকুশাহ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় আটকদের কাছ থেকে ৫২টি জাল সার্টিফিকেট, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার, ১টি কিবোর্ড, ১টি মাউস, ২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, ২টি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

এএসপি এনায়েত কবীর বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া, নকল ও জাল সার্টিফিকেট প্রস্তুত করে থাকে। অর্ডার দেওয়ার মাত্র ৩০ মিনিটের পরই তারা জাল সার্টিফিকেট তৈরি করতে পারে। জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিত। গ্রেফতারদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সাননিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা