জাতীয়

ভারতের জন্য শেখ হাসিনার প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে থেকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

ভারতে টানা ৪ দিন পর করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন।দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। সোমবার দেশটিতে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এর আগে রোববার (৯ মে) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১০ মে) সকাল পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।

তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে মোট এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৫০ হাজার ৯৯৮ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা