জাতীয়

কম্পিউটার শিক্ষকদের নিয়ে হাইকোর্টের আদেশ এনটিআরসিএ-তে

নিজস্ব প্রতিবেদক: এনটিআরসিএ এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত নিবন্ধনধারী কম্পিউটার শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দিতে হাইকোর্টের আদেশটি এনটিআরসিএ-তে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রোববার (০৯ মে) এই তথ্য জানান।

আইনজীবী বলেন, কম্পিউটার শিক্ষকদের এনটিআরসিএ এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দিতে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ হয়েছে। আজ লিখিত আদেশটি এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত নিবন্ধনধারী কম্পিউটার শিক্ষকদের এনটিআরসিএ এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে ১০ (দশ) দিনের মধ্যে আবেদনের সুযোগ দিতে গত ২ মে হাইকোর্ট নির্দেশ দেয়। আদেশে কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারী শিক্ষকদের এনটিআরসিএ’র অধীনে প্রকাশিত ৩য় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করে আদালত।

৬৩ জন কম্পিউটার শিক্ষকের দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সে দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আদালতের আদেশের পর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, গত ৩০ মার্চ এনটিআরসিএ এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। গণবিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার শূন্যপদ দেখানো হয়েছে।

নীতিমালার শর্তানুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কম্পিউটার সনদধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ থাকলেও এনটিআরসিএ এর অনলাইন আবেদনের অপশনে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ রাখা হয়নি। যে কারণে সারাদেশের ৬৩ জন শিক্ষক এই রিট আবেদন দায়ের করেন।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, হাইকোর্টের ওই আদেশের ফলে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে এমপিওভুক্ত নিবন্ধনধারী শিক্ষকদের এনটিআরসিএ প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের বাধা থাকল না।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, এনটিআরসি’র চেয়ারম্যানসহ চারজনকে বিবাদী করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা