জাতীয়

কোন পেশার কত জন পাচ্ছেন সরকারের নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ২৮ লাখের বেশি মানুষকে নগদ সহায়তা দিচ্ছে সরকার। রোববার (২ মে) এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিপূর্বে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জনপ্রতি ২৫০০ টাকা পাঠানো শুরু হয়েছে। এই কর্মসূচিতে সরকারের ব্যয় হবে ৭১৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি।

উপকারভোগীদের মধ্যে এই বছরই ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্ন্তভুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিকশা ও ভ্যানচালক, মোটরশ্রমিকসহ কর্মহীন বিভিন্ন পেশার মানুষ।

চলতি বছর নগদ সহায়তা পাওয়ার তালিকায় অন্যান্য পেশার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ‘ক্ষুদ্র ব্যবসায়ী’। এই পেশার ৯৮ হাজার ৯১৬ জন নগদ সহায়তার টাকা পাবে।

এছাড়া ১৪ লাখ ৫১ হাজার ৫৬২ জন দিনমজুর, তিন লাখ ৬৬ হাজার ২৩৫ জন কৃষক, দুই লাখ ৩৪ হাজার ২১২ জন শ্রমিক, এক লাখ ৮৪ হাজার ৭২ জন গৃহকর্মী, এক লাখ ৭০ হাজার ৮৩৮ জন পরিবহণ শ্রমিক এবং অন্যান্য পেশার তিন লাখ ৩২ হাজার ৫৯৬ জন নগদ সহায়তার টাকা পাবে। এই হিসেবে ৬টি পেশার লোক মোট বরাদ্দের ৮৮ শতাংশ টাকা পাচ্ছেন।

নগদ সহায়তা প্রাপ্তদের মধ্যে ঢাকার পাঁচ লাখ ৯০ হাজার ৪৫০ জন, ময়মনসিংহের এক লাখ ৯৩ হাজার ৫৫৮ জন, চট্টগ্রামে পাঁচ লাখ ৩৪ হাজার ৫৭৬ জন, রাজশাহীতে তিন লাখ ৫০ হাজার ৬৫১ জন, রংপুরে তিন লাখ ৬৯ হাজার ২৪৭ জন, খুলনায় তিন লাখ ৮৩ হাজার ২৮১ জন, বরিশালে দুই লাখ ৮ হাজার ৪২৬ জন এবং সিলেটে দুই লাখ ৪ হাজার ৭৬৭জন এই টাকা পাবেন।

নগদসহায়তা প্রাপ্ত মোট উপকারভোগীর মধ্যে পুরুষের সংখ্যা ২১ লাখ ৫৮ হাজার ৫৯৭ জন, যা মোট উপকারভোগীর ৭৬ শতাংশ। আর নারীর সংখ্যা ছয় লাখ ৭৯ হাজার ৮৩৪ জন, মোট উপকাভোগীর ২৪ শতাংশ। আর বয়স হিসেবে ৩১-৪০ বছর বয়সী জনগোষ্ঠি নগদ সহায়তার সবোর্চ্চ বরাদ্দ পেয়েছেন।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা