জাতীয়

বিএন‌পির আ‌রেক নাম ভুল ধরা পা‌র্টি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে নেই তারা। তারা নিজেরা কোনো কাজ করে না। শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ। তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি। অর্থাৎ বিএন‌পির আ‌রেক নাম ভুল ধরা পার্টি।

শনিবার তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে এনএনকে ফাউন্ডেশনের চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে তিনি এসব বলেন।

ড. হাছান বলেন, মাঝে মধ্যে তাদের (বিএনপি ও মিত্রদের) ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোরচনা করেন তারা। এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কিনা, শুধু সেটাই তারা খুঁজে বেড়ায়, নিজেরা কোনো কাজ করে না। তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি। তথ্যমন্ত্রী বলেন, এই ধরনের ভুল ধরা পার্টি রাঙ্গুনিয়ায়ও আছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ভোটের সময় দেখা যাবে। তখন তাদের জিজ্ঞেস করতে হবে, এতদিন তারা কোথায় ছিল?'

তথ্যমন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেক সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দি‌য়ে‌ছে।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরিব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।

এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও এমরুল করিম রাশেদের সঞ্চালনয়ায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মাসুদুর রহমান এবং মেয়র শাহজাহান সিকদার।

এর পরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় বক্তব্য রাখেন, কৃষকদের হাতে কম্বাইন্ড হার্ভেস্টারের চাবি তুলে দেন ও গুমাইবিলে বোরো ধানকাটা উদ্বোধন করেন। এসময় সরকারি-বেসরকারি সকল সহায়তা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সান‌ নিউজ্/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা