জাতীয়

নরাধম পিতার কাণ্ড!

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: দিনের পর দিন নিজের মেয়েকে ধর্ষণ করেছে এক বর্বর। বুধবার রাতে ওই ব্যক্তিকে (৫০) আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৯ অক্টোবর অভিযুক্তের স্ত্রী ছোট মেয়েকে রেখে বড় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এই সুযোগে বাড়িতে একা পেয়ে ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণ করে বাবা। এরপর থেকে সুযোগ পেয়ে বিভিন্ন সময় তার মেয়েকে ধর্ষণ করে আসছিল।

প্রায় দুই মাস পর ধর্ষণের শিকার মেয়েটি ঘটনার বিষয়ে তার মাকে জানায়। কিন্তু তার মা পরিবারের মান সম্মান ও স্বামী কর্তৃক তালাকের হুমকির কারণে ঘটনাটি গোপন রাখেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত বাবা তার স্ত্রী ও মেয়েটিকে নীলফামারী সদরের এক বাড়িতে নিয়ে কিশোরীর গর্ভপাত ঘটনায়।

এদিকে গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীর সামনেই বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের বিষয়টি ফাঁস করে দেন মা। এসময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বুধবার রাতে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা