জাতীয়

মুনিয়ার মৃত্যুরহস্য জানতে চায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’

নিজস্ব প্রতিবেদক: মোসারাত জাহান মুনিয়া মৃত্যু রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে গুলশানের ফ্ল্যাট থেকে মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, মুনিয়ার এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেয়া যায় না। ইতোমধ্যে তার এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরকে আসামি করে থানায় হত্যা দায়ের করা হয়েছে। আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। সুতরাং এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক বিচারের স্বার্থে এবং মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। এই দেশকে স্বাধীন করতে মুনিয়ার বাবার অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

নেতৃবৃন্দ, মুনিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সান নিউজ/এইচ এস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা