জাতীয়

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লেখেন, ভ্যাকসিন এবং অক্সিজেন নিয়ে আমরা কাজ করছি। অগ্রগতিও ভালো। ইনশাআল্লাহ বাংলাদেশ কোনো সংকটে পড়বে না।

শাহরিয়ার আলম সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে লেখেন, শুধু আপনাদের কাছে অনুরোধ কোভিডকে ডেকে আনবেন না। সবসময় মাস্ক ব্যবহার করুন। সরকারি বিধিনিষেধ মেনে চললে সংকট মোকাবিলা করা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মে মাসে সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারতের বাইরেও টিকার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

এদিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মে মাসেই আসছে রাশিয়ার টিকা টিকা স্পুটনিক-৫।

আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। অন্যদিকে চীনের টিকাও দ্রুত দেশে আনার কথা ভাবছে সরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা