জাতীয়

করোনা: বাংলাদেশ-ভারত সীমান্তে মনিটরিংয়ের ব্যবস্থা কী

সান নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ ভারতে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে করোনার ভারতীয় ধরনটি খুবই আতঙ্কজনক। এ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্তে যাতায়াত বন্ধ করে দিয়েছে।

এদিকে ভারত থেকে কোভিড-১৯ পজিটিভ হয়ে আসা ১০ জন বাংলাদেশি রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে রোববার পালিয়ে যায়। যদিও পরে পুলিশ তাদের আটক করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেছেন পালিয়ে যাওয়া ১০ ব্যক্তি সাতক্ষীরা, রাজবাড়ি, খুলনা এবং যশোর জেলার বাসিন্দা।

যশোরে কী হয়েছিল

শুক্রবার এবং শনিবার এই দুইদিনে পালিয়ে যাওয়া ওই ১০ জন লোক যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের সময় তারা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, যদিও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণের নিয়ম, কিন্তু বলা আছে যে বাংলাদেশের নাগরিক কেউ যদি কোভিড পজিটিভ হয়েও দেশে প্রবেশ করতে চান মানবিক কারণে তাকে অ্যালাও করতে হবে।

সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেশে প্রবেশ করেই তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন।

সে অনুযায়ী ওই ১০জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কোভিড ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে রোববার দুপুরের মধ্যে ওই দশজন রোগী পালিয়ে যান।

কোভিড ওয়ার্ডে পাহারার ব্যবস্থা ছিল কি-না এমন প্রশ্নের জবাবে ডা. রায় বলেছেন, লোকে কোভিড শুনলে ভয়ে পালিয়ে যায়, কাছে আসতে চায় না। বাইরের লোক তো ওখানে যায় না। এমন একটা অবস্থায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করে। কিন্তু এর মধ্যে কেউ যদি পালিয়ে যেতে চায়, তখন সে পর্যন্ত নজরদারি করা হয়ত অনেক সময়ই করা যায় না।

তিনি বলেন, হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পাহারা বা নজরদারির জন্য আলাদা পুলিশ মোতায়েন বা এমন কোনো কঠোর ব্যবস্থা নেই।

মহামারি শুরুর পর যশোর জেনারেল হাসপাতালের একটি ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়। সেই কোভিড ওয়ার্ডে শয্যা সংখ্যা ৪০।

সীমান্ত দিয়ে আসা মানুষদের মনিটরিং এর ব্যবস্থা কী

ভারতে গত কয়েক সপ্তাহ যাবত করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশটিতে দিনে গড়ে কয়েক লাখ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।

সোমবার একদিনেই ভারতে সাড়ে তিন লাখের বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন ধরণ শনাক্ত হয়েছে, বলা হচ্ছে এর কারণেই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে।

এমন অবস্থায় বাংলাদেশের সরকার রোববার সিদ্ধান্ত নেয় যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ থাকবে।

এ সময় স্থলপথে পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের লোক চলাচল বন্ধ থাকবে। দুই সপ্তাহের এই নির্দেশনার প্রথম দিন আজ। কিন্তু সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করা মানেই সব কিছু পুরোপুরি বন্ধ থাকা নয়।

প্রতিদিনই বিভিন্ন বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছেন দুই দেশের মানুষ। কেউ ফিরছেন, কেউ যাচ্ছেন। ব্যক্তি এবং যানবাহন উভয় ক্ষেত্রেই মানুষের চলাচল রয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ দিন বাংলাদেশ ও ভারতের সীমান্ত দিয়ে স্থলপথে পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের লোক চলাচল বন্ধ থাকবে।

সেজন্য দেশের ১২টি বন্দরের মধ্যে কেবল আখাউড়া, বুড়িমারী এবং বেনাপোল এই তিনটি স্থলবন্দরে ইমিগ্রেশন খোলা রাখা হয়েছে, বাকি সবগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম বলেছেন, সংক্রমণ ঠেকাতে সীমান্ত দিয়ে আসা মানুষ এবং যানবাহনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সতর্কতার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু যারা ভারত থেকে ফিরে আসছেন তাদের মাধ্যমেই বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরণটি ছড়িয়ে পড়তে পারে, এমন আশংকা থাকা সত্ত্বেও সীমান্তে আগত মানুষের নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই।

যারাই আসছেন তারা ভারতে করা কোভিড-১৯ পরীক্ষার ফল নিয়ে আসছেন। এবং এতে কারো ফল পজিটিভ হলেও, তাকে মানবিক কারণে দেশে প্রবেশের বিধান রাখা হয়েছে।

যদিও নিয়ম আছে কোভিড-১৯ পজিটিভ হয়ে কেউ প্রবেশ করলে তাকে সীমান্ত থেকেই হাসপাতালে নিতে হবে। কিন্তু সেখানেও নজরদারির ব্যবস্থা নেই, যশোর জেনারেল হাসপাতাল থেকে রাগী পালানোর ঘটনাই তার প্রমাণ।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মি. ইসলাম বলেছেন, এখনি নমুনা পরীক্ষা চালু করার ব্যবস্থা করা না গেলেও সতর্কতা বাড়ানো হচ্ছে।

সীমান্ত দিয়ে আসা মানুষের প্রতি নজরদারিিএবং সীমান্ত নিরাপদ করার বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ মিলে সোমবার একটি বৈঠক করছে, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

তবে মি. ইসলাম বলেছেন, পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুযায়ী কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন ভারতীয় ট্রাকচালক যারাই আসবে, প্রথমেই সীমান্তে গাড়ির বডি স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে।

এরপর ট্রাকচালক ব্যক্তির যেসব কাজ রয়েছে মানে তার কাগজপত্রের কাজকর্ম, মাল আনলোড করা এবং খাওয়া ও বিশ্রাম—এসব কাজ যতটা সম্ভব যেন ওই চালক গাড়িতে বসেই সারতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বিশ্রাম এবং প্রাত:কর্ম সারতে হলে ট্রাকচালকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, যেখানে তাদের সঙ্গে অন্যদের মেলামেশা হবে না। কিন্তু মানব চলাচলের ক্ষেত্রে সাধারণত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসার যে ব্যবস্থা, তার বাইরে আলাদা কোন নজরদারির ব্যবস্থা নেই।

ভারতের সঙ্গে সীমান্ত পথে ২৫ এপ্রিল অর্থাৎ রোববার বাংলাদেশে প্রবেশ করেছেন ৫৮৭ জন মানুষ, এবং ভারতে গেছেন ২১৭ জন মানুষ।

একইদিনে দেশের ১২টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ১৮২৮টি ট্রাক, এবং দুইটি বোট প্রবেশ করেছে।

স্বাভাবিক সময়ে দিনে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ আসা-যাওয়া করেন সীমান্ত পথে।

বন্দরে সতর্কতা পালন কতটা হয়

ভারত থেকে গত সপ্তাহে বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে এসেছেন যশোরের সুমাইয়া আক্তার।

বাবা আর স্বামীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। তিনি বলেছেন, চেকপোস্ট যেগুলো আছে, সেখানে তেমন কিছু দেখে না। খালি পাসপোর্ট দেখে, মালপত্র দেখে, কিন্তু কোভিডের যে টেস্ট করছি আমরা সে কাগজ খুলেও দেখে নাই।

বেনাপোল দিয়েই দেশে ফিরেছেন খুলনার বাসিন্দা প্রতিমা হালদার।

তিনি বলছেন, চেকপোস্টে স্বাস্থ্যবিধি মানতে কোন ধরণের কড়াকড়ি দেখি নাই আমি। আর কোন মালপত্র স্যানিটাইজ করা বা জীবাণুনাশক ব্যবহার করতেও দেখিনি। বিবিসির সৌজন্যে

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা