বাংলাদেশিদের ভারত থেকে ফিরতে লাগবে এনওসি 
জাতীয়

বাংলাদেশিদের ভারত থেকে ফিরতে লাগবে এনওসি 

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে।

এ অবস্থায় ভারত ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে হলে অবশ্যই এনওসি (অনাপত্তিপত্র) লাগবে বলে বাংলাদেশের কলকতা উপ-হাইকমিশন থেকে সার্কুলার জারি করা হয়েছে।

এত বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তে বিদেশিদের সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। এই সময়ে উপ-হাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশিদের চলাচলও বন্ধ থাকবে।

যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং ভিসার মেয়াদোর্ত্তীণতাজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন তাদেরকে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৭২ ঘণ্টার মেয়াদ থাকা তাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা