জাতীয়

‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শুধু উন্নয়নেই নয়, দুর্যোগ মোকাবিলাতেও বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, নিজস্ব ফায়ার সেফটির ব‍্যবস্থা না রেখে যারা ভবন নির্মাণ করবেন তাদের ডিএনসিসির পক্ষ থেকে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স প্রদান করা হবে না।

ডিএনসিসি মেয়র তার বক্তৃতার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মো. আতিকুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম জনবহুল নগরী রাজধানী ঢাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে চল্লিশটিরও বেশি সংস্থা কাজ করে থাকে। সঙ্গত কারণেই যেকোনো দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাধ্যমোতাবেক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ডিএনসিসি মেয়র।

সভায় করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকার কর্তৃক জারী করা ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান মেয়র আতিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ‍্যে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি যুক্ত ছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা