জাতীয়

চট্টগ্রামের বাশঁখালীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় সুজন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে এস আলমের মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

একই সঙ্গে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৮ এপ্রিল) সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রতি মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা ৯ থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা, ইফতার ও সেহেরির সময় কর্মবিরতিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন।

এ বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। যা হত্যাকাণ্ডেরই নামান্তর। সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাসহ নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

সুজন মনে করে, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ; যার দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর আগে ২০১৬ সালে ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, তখন স্বাধীন দেশের অসহায় শ্রমিকদের নির্বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা দরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা