জাতীয়

খালেদাকে এভারকেয়ারে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত। এরপর থেকেই তিনি পর্যবেক্ষণে ছিলেন। এ খবরের পর থেকেই চলছিল নানা আলোচনা। দলের নেতা কর্মীরাও ছিলেন চরম উৎকন্ঠায়। কোথায় হবে তার চিকিৎসা? এনিয়ে দলটির নেতারা বলছিলেন, তারই পুত্রবধু জোবাইদা রহমানের ত্বত্তাবধানে বাসায়ই হবে চিকিৎসা। অবশেষে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

এনিয়ে ডাক্তাররা বলছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্টও ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসভবন ফিরোজায় যায় মেডিকেল টিম। সেখান থেকে বেরিয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার শরীরিক অবস্থা ভালো। ব্লাড প্রেসার ঠিক আছে। অক্সিজেন সেচ্যুরেশন ঠিক আছে। তবে সকালে হালকা জ্বর ছিল। তাপামাত্রা ১০০ কাছাকাছি ছিল। তবে তিনি স্থিতিশীল আছেন।

খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সে সময় জানান ডা. এফ এম সিদ্দিকী।

ডা. এফ এম সিদ্দিকী জানান, জোবাইদা (খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান) আমার ছাত্রী। আমি তার সাথেও কথা বলেছি।

এর আগে গত রোববার বেগম খালেদা জিয়ার করোনা পজেটিভের রিপোর্ট আসে। ওই দিন বিকালে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও আটজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

সাননিাউজ/ এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা