জাতীয়

আবারও শুরু হচ্ছে স্বাস্থ্য বুলেটিন

নিজস্ব প্রতিবেদক: করোনার বিষয়ে জনগণের মধ্যে সঠিক তথ্য তুলে দিতে আগামী সপ্তাহ থেকে সরকারের নির্দেশনায় আবারও স্বাস্থ্য বুলেটিন প্রচার শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন,জনগণের মধ্যে সঠিক তথ্য তুলে দিতে সরকারের নির্দেশনায় দেশের করোনা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আগামী সপ্তাহ থেকে আবারও অনলাইনে স্বাস্থ্য বুলেটিন প্রচার করবে স্বাস্থ্য অধিদপ্তর। সপ্তাহে দুই দিন তথ্য প্রচার করা হবে। যদিও কোন দুই দিন বুলেটিন প্রচার করা হবে তা নির্দিষ্ট করে বলতে তিনি।

বুধবার ভার্চুয়াল এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, স্বাস্থ্য বুলেটিনে করোনা বিষয়ে সাংবাদিকদের সার্বিক তথ্য জানার সুযোগ থাকছে।

উল্লেখ্য, গত বছর ১১ আগস্ট বেলা আড়াইটায় নিয়মিত স্বাস্থ্য সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধের ঘোষণা দেন। ব্রিফিং না হলেও পরের দিন থেকে অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো শুরু করে।

ঐ সময় করোনাকালে দেশের মানুষের বড় আগ্রহের জায়গা ছিল বেলা আড়াইটার স্বাস্থ্য বুলেটিন। বুলেটিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সুস্থের সংখ্যা, হাসপাতালে শয্যা পরিস্থিতিসহ করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া হতো।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা