জাতীয়

এখনও নির্ভরশীল মোটরসাইকেল-অটোরিকশায়

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দিন স্থবিরতার পর আজ বুধবার চালু হয়েছে গণপরিবহন। ফলে লকডাউনের তৃতীয় দিনেই স্বাভাবিক রূপে ফিরে এসেছে রাজধানী। তবে গণপরিবহন প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা নির্ভরতা আজও ছিলো চোখে পড়ার মতো।

বুধবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসে উঠতে না পেরে অনেকেই মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন। সিএনজি চালিত অটোরিকশাও চলছে গতকালের মতো।

যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অনেক সময় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে বেশ কয়েকজন যাত্রীকে সিএনজি চালিত অটোরিকশা শেয়ারে নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। মোটরসাইকেল চালক আমজাদ হোসেন জানান, গণপরিবহন কম থাকায় যাত্রীরা আজও মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

সিএনজি চালক মিলন জানান, বাস না পেয়ে অনেকেই সিএনজির উপর নির্ভর করছে। তবে সবার তো সামর্থ্য নেই নিয়মিত সিএনজিতে চড়ার। তাই আমরা শেয়ারে যাত্রী নিচ্ছি। এতে যাত্রীদের সাশ্রয় হচ্ছে। আমরাও কিছু টাকা বেশি পাচ্ছি।

কাজলা এলাকায় কথা হয় সাহেদ শরিফ নামের এক যাত্রীর সঙ্গে। তিনি মতিঝিল যাবেন বলে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। বাস না পেয়ে শেষ পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গন্তব্যে রওনা হন। তিনি বলেন, বাসে চড়তে পরছি না। তাই বাইক নিতে হলো। ভাড়া একটু বেশি। তবে গতকালের চেয়ে কম।

এদিকে, গণপরিবহন চালুর পর অনেকটা চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। কিছু কিছু মোড়ে যানজট দেখা গেছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা