জাতীয়

বইমেলার সময়সূচিতে পরিবর্তন

হাসনাত শাহীন, বইমেলা থেকে : দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) থেকে কার্যকর হবে পরিবর্তিত সময়সূচি। সে অনুসারে মেলার প্রবেশ পথ খুলবে বিকেলে ৩টায় এবং বন্ধ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বুধবার (৩১ মার্চ) বেলা ২টা ৪০ মিনিটের দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ।

একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে ৩১শে মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩ টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।’

এ বিষয়ে অমর একুশে বইমেলা-২০২১ পরিচালনা কমিটি সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ সান নিউজকে বলেন, দেশে করোনা পরিস্থিতি ক্রমাগত বাড়ছে। এ কারণে মেলার সময়সূচিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

এ পরিবর্তিত সময়সূচি অনুসারে ছুটির দিনব্যাতিত অন্যান্য যে কোনও কর্মদিবসের দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর, ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

সান নিউজ/এইচএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা