জাতীয়

বিদেশে যেতে নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি লাগবে দুদকের

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে হলে দুদককে বিশেষ জজ আদালতের অনুমতি নিতে হবে। আপিল বিভাগের চেম্বার জজ আদালতের এ সংক্রান্ত এক আদেশের পর এ কথা জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এক রিট আবেদনের শুনানি শেষে গত ১৬ মার্চ হাইকোর্টের দেয়া এক রায়ের অভিমতে বলা হয়েছিল যে, সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দুদক না, আদালত দেবে। ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল আবেদন করে দুদক। তবে রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৫ এপ্রিল দুদকের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আপলি বিভাগের চেম্বার জজ আদালত।

আইনজীবী মো. খুরশীদ আলম খান বলছেন, চেম্বার জজ আদালতের আজকের এই আদেশের ফলে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিতে আদালতের অনুমতি আপাতত নিতেই হবে।

রোববার (২৮ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মুন্সী মনিরুজ্জামান।

আইনজীবী মুন্সী মনিরুজ্জামান বলেন, সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিতে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত হয়নি। অর্থাৎ বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিতে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে বলে হাইকোর্টের দেয়া রায়ে স্থগিতাদেশ দেননি চেম্বার জজ আদালত। দুদকের করা আবেদনটি ৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। ফলে আপাতত হাইকোর্টের ওই রায় বহাল থাকছে। আজকের আদেশের ফলে সংশ্লিষ্ট রিটকারী আতাউর রহমানের বিদেশ যেতে বাধা নেই বলে জানান তার আইনজীবী মুন্সী মনিরুজ্জামান।

এর আগে গত মার্চ ২২ আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের অবকাশকালীন চেম্বার জজ আদালত আবেদনটি শুনানির জন্য রোববার (২৮ মার্চ) দিন ধার্য করেন। আজ নির্ধারিত দিনে আবেদনটি শুনানিতে কোনো আদেশ দেননি চেম্বার জজ আদালত।

গত ২২ মার্চের ওই শুনানিতে আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট-অন-রেকর্ড হাসিনা আক্তার।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সেটি ২২ মার্চ শুনানির জন্য তালিকায় ছিল। কিন্তু রিটকারী পক্ষ সময় চেয়ে আবেদন করায় শুনানির জন্য ২৮ মার্চ দিন রাখেন আদালত। আর এদিন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমান।

এর আগে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমানের করা এক রিট আবেদনে জারি করা রুলের ওপর ১৬ মার্চ রায় দেয় হাইকোর্ট।

দুদকের দেয়া নিষেধাজ্ঞার চিঠি অবৈধ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ অভিমত দিয়ে বলে, সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবেন বিশেষ জজ আদালত।

তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেয়ার সময় প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবেন আদালত। হাইকোর্ট বলেছেন, বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে দুদকের সুনির্দিষ্ট আইন বা বিধি নেই। এ কারণে এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট আইন বা বিধিমালা করা প্রয়োজন। আশা করছি- এ বিষয়ে দুদক বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন বা বিধি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আদেশের পরে ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী সাংবাদিকদের জানিয়েছিলেন, আদালতের এই আদেশের ফলে এখন কোনো ব্যক্তির বিদেশ গমনের ওপর দুদক এককভাবে নিষেধাজ্ঞা দিতে পারবে না। এই নিষেধাজ্ঞা দিতে হলে তাদের বিশেষ জজ আদালতে আবেদন দিতে হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন তাই হবে। আর কোনো ব্যক্তির বিদেশ যেতে হলে তাকেও বিশেষ জজ আদালতের অনুমতি নিতে হবে।

জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট আতাউর রহমানের সম্পদের তথ্য চেয়ে নোটি

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা