জাতীয়

বায়তুল মোকাররম থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। সেই রে‌শে এখনও‌ বায়তুল মোকাররমে অবস্থান করছেন বিক্ষোভকারীরা।

তবে ভেতরে অবস্থানরত আন্দোলনকারীদের বের করার চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে পুলিশ।

এদিকে আন্দোলনকারীদের আশ্বস্ত করার জন্য বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে অবস্থান নেয়া আওয়ামী লী‌গের সহ‌যোগী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। তবে মসজিদের ভেতরে থাকা লোকজন পুলিশের কথায় আশ্বস্ত হননি। তাই বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি এখনও থমথমে।

প্রসঙ্গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে আটজন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।

এদিকে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা ছয় থেকে সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। মসজিদের আশপাশের এলাকায় ও মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনায় নিক্ষেপ করা ইটপাটকেল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে ডিবির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তাদেরকে বায়তুল মোকাররম ত্যাগ করতে বলা হয়েছে।

এদিকে আজ সকালেই দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফর ঘিরে শুক্রবার কোনো অপচেষ্টা বরদাস্ত করবে না বলেই আগেই সতর্ক করে দিয়েছিল পুলিশ।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা