জাতীয়

 '১০১ ও ৫০' লিখে সম্মান জানাবে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী আকাশে মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে।

শুক্রবার (২৬ মার্চ ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরণের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে '১০১' ও '৫০' তৈরির উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে।

এর আগে জাতির পিতার জন্মদিন গত ১৭ মার্চ বাংলার আকাশে '১০০' এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকেরা।

এ বিষয়ে বৃহস্পতিবার আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দেবেন '১০১ ও ৫০।'

এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকেরা বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে ১০১ ও ৫০ তৈরি করে জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করবেন এক নতুন মাত্রা।

এতে আরও বলা হয়েছে, এ লক্ষ্যে বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার দিনের বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়া, ঢাকা, সাভার, ফরিদপুর, মাগুরা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং বরিশালের উপর দিয়ে উড়ে গিয়ে সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দকে আরও আনন্দঘন করে তুলবে।

বিমান বাহিনীর বৈমানিকেরা এই উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে তাদের নিপুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখবে। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সবার সঙ্গে একাত্ম থাকবে বিমান বাহিনী।
সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা