জাতীয়

ভয় দেখানোর সাজা ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিককে ভয় দেখানোর মামলায় তিন আসামিকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত।

ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ভয় দেখানোর এই মামলায় ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ করতে আসামিদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার আসামিদের উপস্থিতিতে সোমবার (২২ মার্চ) এ রায় ঘোষণা করেন।

ব্যাতিক্রমী সাজা পাওয়া এই তিন আসামি হলেন, দেওয়ান প্রোপার্টিজের অপর ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন দেওয়ান, মানিক হোসেন দেওয়ান এবং মুজাহিদুল ইসলাম।

মামলার রায়ে বলা হয়েছে, আসামিদের ছয় মাস প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে। এ সময় আসামিরা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়াবেন না বা একই ধরনের অপরাধ আর করবেন না। তারা শান্তি বজায় রাখবেন ও ভালো ব্যবহার করবেন। তাদের মধ্যে বিদ্যমান বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করবেন। আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। প্রবেশনকালে আসামিরা ১০টি গাছ ( ৫টি বনজ ও ৫টি ফলদ) রোপণ করবেন।

প্রবেশনকালে আসামিরা এসব শর্ত ভঙ্গ করলে বা তাদের আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল হবে বলে জানিয়েছেন বিচারক। তখন তাদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিচারক উল্লেখ করেছেন, সাক্ষ্য পর্যালোচনায় দেখা গেছে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত আলোচনার জের ধরে বাদী ও আসামি জুয়েল হোসেন দেওয়ানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাদীর হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে যায়। আসামিরা চিৎকার চেঁচামেচি করে ও বাদীকে ভয় দেখায়।

মামলার বিষয়বস্তু থেকে প্রতীয়মান হয় যে, বাদী ও আসামিরা পরস্পর ঘনিষ্ঠ। হাতাহাতি হয়েছিল তুচ্ছ ঘটনার জের ধরে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আসামিরা এমন কাজ করেছে মর্মে প্রতীয়মান হয়েছে। ক্ষণিকের উত্তেজনায় করা অপরাধ লঘু অপরাধ বলে বিবেচিত হয়। তাই আসামিদের কারাগারে না রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে শর্তসাপেক্ষে সংশোধনের সুযোগ দেয়া সমীচীন। যেহেতু, মামলাটি আপসযোগ্য এবং দুই পক্ষ পরস্পর আত্মীয়, তাই সাজা দেয়ার অন্যতম উদ্দেশ্যে সংশোধনের সুযোগ দেওয়া, প্রতিহিংসা নয়। সাজা দেওয়ার এই আদর্শিক বিষয় বিবেচনায় রেখে আসামিদের বয়স, পক্ষদ্বয়ের মধ্যকার সম্পর্ক ও মানসিক অবস্থা বিবেচনায় আসামিদের আইন মান্যকারী নাগরিক হিসেবে পুনর্বাসনের জন্য শর্তসাপেক্ষে নির্দিষ্ট শর্তে সংশোধনের সুযোগ দেওয়া সমীচীন মনে হয়।

ভয় দেখানো ও মোবাইল ফোন ভাঙার অভিযোগে দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিক ২০১৭ সালের ৬ জুন কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামলাটি তদন্ত করে একই থানার এসআই হোসনা আফরোজ ওই বছরের ১৮ জুলাই তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা