জাতীয়

প্রতিটি ওয়ার্ডেই হবে ব্যায়ামাগার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে।

সোমবার (২২ মার্চ) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এ ঘোষণা দেন।

তাপস বলেন, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি যেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি। আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ গ্রহণ করব। আমি তরুণ সমাজকে আহবান করব আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন।

এসময় তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ডিএসসিসির উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এরই মাঝে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি এবং তা সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ফুটবল ও ক্রিকেট দিয়ে সেটা আরম্ভ করেছি এবং আমরা ভবিষ্যতে আরও তিনটি খেলা এর সাথে সম্পৃক্ত করতে চাই।’

তাপস আরও বলেন, এটি আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না, এই শরীর গঠন কতটা পরিশ্রম, কতটা অধ্যবসায়ের কাজ। একটি ছোট ফেডারেশন হওয়া সত্ত্বেও সামাজিকভাবে তরুণদের জন্য কতটা অবদান রাখা যায়, এখানে না আসলে আমি সেটা অনুধাবন করতে পারতাম না।

এসময় আয়োজনের জন্য বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, আয়োজক কমিটি ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘বড় বড় ফেডারেশন বা খেলা নিয়ে আমরা চিন্তা করি। সেগুলো অবশ্যই অনেক অনেক প্রয়োজন। কিন্তু ধরনের আয়োজনও প্রয়োজন। কারণ শরীর গঠন ব্যক্তির অধ্যবসায়ের একটি নজির এবং নমুনা।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা