জাতীয়

তামিমার বিরুদ্ধে রাকিবের মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক : তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে এবার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন তার সাবেক স্বামী মো. রাকিব হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যাচার, বিষোদগার ছড়ানোর অভিযোগ করে d সাবেক স্ত্রী তামিমার বিরুদ্ধে এ মামলার আবেদন করেন রাকিব।

সম্প্রতি তামিমা তাম্মী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ‘রাকিব হাসানের শিক্ষাগত যোগ্যতা অনেক কম’, ‘তাকে মেডিকেলে পাঠানো হোক’ বলে মন্তব্য করেন।

রোববার (২১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলার উদ্দেশ্যে অভিযোগ দাখিল করেন।

রাকিবের দেয়া অভিযোগ গ্রহণ করার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস।

এ বিষয়ে জানতে চাইলে রাকিব হাসান বলেন, ‘গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়। যেখানে তাম্মি সাক্ষাৎকার দেয়। সাক্ষাৎকারে তাম্মি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, ন্যাক্কারজনক ও মানহানিকর মন্তব্য করে। এসব কথা পরবর্তীতে ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়। যা আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক। তাছাড়া সে আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছে এবং আমার শিশু কন্যা তুবার পিতা-কন্যার সম্পর্ককে অপমান করে মন্তব্য করেছে। যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি করেছে।’

রাকিব আরও বলেন, ‘আমি তাম্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে এজাহার হিসেবে নথিভুক্ত করতে আবেদন করেছি।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করেছি। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে। সত্যতা মিললে মামলা হিসেবে গ্রহণ এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা