জাতীয়

নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে লক্ষ্যে রেলওয়ে ট্রানজিট চুক্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করা হবে নেপালের সঙ্গে। এই চুক্তির ফলে নেপালের সঙ্গে সরাসরি আমদানি-রফতানি বাণিজ্যে বাড়াতে বড় ভূমিকা রাখবে রেলওয়ে।

সোমবার ( ২২ মার্চ ) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুদিনের সফরে বাংলাদেশে আসছেন। তার উপস্থিতিতে এবার ঐতিহাসিক রেলওয়ে ট্রানজিট চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক সই করবে দুদেশ।

দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার ব্যাপারে আলোচনা করা হবে। নেপালের প্রেসিডেন্টের এবারের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-নেপালের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছে সরকার।

জানা গেছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় ট্রানজিট ও প্রটোকল চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় নেপালকে ৬টি পোর্ট অব কল দেওয়া হয়। এগুলো হলো চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, বেনাপোল, বাংলাবান্ধা, বিরল ও চিলাহাটি। এসব পোর্ট অব কলে নেপালের যানবাহন পণ্য পরিবহন করতে পারে। কিন্তু বর্তমানে বাংলাবান্ধা ছাড়া আর কোন বন্দর দিয়ে নেপালে নিয়মিত পণ্য আসা-যাওয়া করে না।

ট্রানজিট ও প্রটোকল চুক্তিতে এবার অপারেশনাল লাইজেশন অব রোহনপুর-সিঙ্ঘাবাদ রেলওয়ে ট্রানজিট চুক্তির বিষয়টি নতুন করে সংযোজন করা হচ্ছে। এতে করে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর-ভারতের মালদহের সিঙ্ঘাবাদ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নেপালের বিরাটনগর পর্যন্ত যাবে। মাঝে ভারতের ভূখণ্ড ব্যবহার করবে নেপাল।

এই চুক্তির বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আগেই প্রটোকল করে রেখেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন বলেন, নেপালের সঙ্গে দীর্ঘদিন ধরে সরাসরি রেলপথে পণ্য নেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে। কিন্তু নানা ধরনের জটিলতার কারণে এটা সম্ভব হয়নি। কিন্তু এবার সমঝোতা স্মারক সই হওয়ার পর আর কোন বাধা থাকবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা