জাতীয়

দূষিত বাতাসে অসুস্থ হওয়ার শঙ্কায় রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক: দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট (একিউআইসিএন) এর তথ্য অনুযায়ী শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় রাজধানীর বায়ুদূষণ ছিলো ৪৬৯ পিএম-২.৫। যা দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে ঢাকা।

একিউআইসিএনের রিপোর্ট জানায়, আন্তর্জাতিক মান অনুযায়ী বায়ুদূষণের মাত্রা ৩০০ পিএম-২.৫ ছাড়িয়ে গেলে সেই দূষণকে বিপজ্জনক বলা হয়ে থাকে। বাতাসে এই মাত্রার দূষণে যে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। এ সময় কারও বাইরে যাওয়া উচিত নয়।

বৈশ্বিক মান অনুযায়ী বাতাসে এমন দূষিত কণার উপস্থিতি থাকলে স্বাস্থ্য সতর্কতা জারি করার বিধান রয়েছে। তবে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কোনো সংস্থা তা করেনি।

এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশের গড় দূষণ মাত্রায়ও বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক আরেক বায়ু পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বাংলাদেশে বায়ুর গড় দূষণ ১৬২ পিএম-২.৫। এরপর রয়েছে পাকিস্তান, তাদের গড় দূষণের মাত্রা ১৫৩ পিএম-২.৫। তৃতীয় স্থানে আছে ভারত, তাদের গড় দূষণের হার ১৪১ পিএম-২.৫। গড় দূষণ ১২৮ পিএম-২.৫ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মঙ্গলিয়া এবং সমপরিমাণ দূষণ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান। অর্থাৎ বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর পাঁচটির মধ্যে চারটি দেশই দক্ষিণ এশিয়ার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা